1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকল্পের টাকা যেন উইপোকা না খায়: মেয়র ব্যারিস্টার তাপস

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে’র টাকা যেন উইপোকা না খায় সেদিকে নজর রাখতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ সোমবার নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প’ বিষয়ে নবগঠিত সিটি কর্পোরেশন পর্ষদকে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এমন মন্তব্য করেন।

সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জামানের সভাপতিত্বে এলআইইউপিসি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক আব্দুল মান্নান, ইউএনডিপির জাতীয় প্রকল্প ব্যবস্থাপক ইয়োগেশ প্রাধানাং এবং ইউকেএইড ঢাকা অফিসের সোশ্যাল ডেভেলপমেন্ট এডভাইজার আনোয়ারুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

সরকারি প্রকল্পের টাকা উইপোকা খায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের উদ্ধৃতি তুলে ধরে মেয়র বলেন, আমাদের কোনো প্রকল্পের টাকা নয়-ছয় হোক বা কোনো উইপোকা খেয়ে যাবে তা চাই না। প্রকল্পের অর্থ যেন শতভাগ সেই প্রকল্পের জন্য খরচ হয় এটা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আমরা কাউন্সিলরদের পূর্ণ সহযোগিতা চাই।

শেখ ফজলে নূর তাপস বলেন, সরকারের অনেক প্রকল্পের টাকা সেই প্রকল্পের জন্য পরিপূর্ণভাবে খরচ হয়নি, তবু খরচ দেখানো হয়েছে। প্রধানমন্ত্রী এ নিয়ে ক্ষোভের সাথেই বলেছিলেন, প্রকল্পের অর্থ উইপোকা খায়। আমি চাই না কোনো প্রকল্পের টাকা কোনো উইপোকা খেয়ে যাক, এটা হতে দেবো না। প্রতিটি প্রকল্পের টাকা নির্দিষ্ট প্রকল্পে ব্যয় দেখতে চাই, এক্ষেত্রে কাউন্সিলরদের পূর্ণ সহযোগিতা চাই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft