
গাইবান্ধার পলাশবাড়ী নবগঠিত পৌরসভার প্রথম নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী হিসেবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা।
২ অক্টোবর (সোমবার) পলাশবাড়ী পৌরশহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি তাঁর এবং তার পরিবারের সকলের তথ্য তুলে ধরে বলেন, জন্মলগ্ন থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমাদের পরিবার বঙ্গবন্ধু’র আর্দশে বিশ্বাসী। আমার মরহুম পিতা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের খাদ্য ও বাসস্থানের সহযোগিতা করেছেন। আমি উপজেলা আওয়ামী লীগের পরপর দু’বারের সহ-সভাপতি এছাড়াও বিভিন্ন সামাজিক ও সেবামুলক প্রতিষ্ঠান এবং সংগঠনের সাথে থেকে কাজ করে আসছি। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি’রপ্রয়োজনীয় আশুহস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি দলীয় নেতাকর্মীসহ উপজেলা ও পৌরবাসী ছাড়াও দেশবাসীর নিকট দোয়া কামনা করছি। এসময় উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; শহিদুল ইসলাম বাদশা বিশিষ্ট মিল চাতাল ব্যবসায়ীর পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের পরপর দু’বারের সহ-সভাপতি ও পৌর সহায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।