1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের

পলাশবাড়ী পৌরসভার নৌকার মাঝিকে ফুল দিয়ে বরণ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে
আগামী ১০ ডিসেম্বর পলাশবাড়ী পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে মোট নারী ও পুরুষ ভোটার ৩১ হাজার ৬ শত ২ জন। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয়পার্টি দলীয় প্রার্থী মনোনীত হয়েছে। আগামীকাল ১৫ নভেম্বর রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীগণ তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করবেন।
নির্বাচনী কার্যক্রমে অংশ গ্রহন ও পৌর নির্বাচনে দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে প্রকাশ্যে ও গোপনে যাচাই বাছাই শেষে দলীয় প্রার্থী পৌর নির্বাচনে নৌকার মাঝি হিসাবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধানকে মনোনীত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি।
দলীয় প্রধান তৃণমূলের নেতাকর্মীদের চোখের মনি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার মাঝিকে ১৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরাসহ সর্বস্তরের মানুষ আবু বকর প্রধানকে ফুল দিয়ে বরণ করেন। এসময় দলীয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্যসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়ে চৌমাথা চত্বর শ্লোগানে শ্লোগানে মুখরিত করেন নেতাকর্মীরা।
চৌমাথার গণ সংবর্ধনায় নৌকার মাঝি আবু বকর প্রধান বলেন, আপনাদের ভালোবাসার অবদানের কথা আমি ভুলবো না। তিনি পৌর নির্বাচনে নৌকা মার্কায় পৌরবাসীর নিকট ভোট প্রার্থনা ও দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি আলি রেজা মোস্তফা গোলাপ, শহিদুল ইসলাম বাদশা প্রমূখ। সমগ্র গণসংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন প্রমূখ।
উল্লেখ্য, আবু বকর প্রধান পৌর এলাকার নুনীয়াগাড়ী গ্রামে বাসিন্দা। তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় কর্মী হিসেবে শুরু করায় রাজনীতির মাঠে দক্ষ রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের টানা পর পর নির্বাচিত সাবেক সফল সাধারণ সম্পাদক ও বর্তমানে সভাপতি পদে এবং পৌরসভার পৌর প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন। আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft