গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৫৩টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রণালয়ের চাল বিতরণ করা হয়েছে। ১ নভেম্বর রবিবার উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ মেরিনা আফরোজ এ চাল বিতরণের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, এস এম রফিকুল ইসলাম এবং উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রাশেদুল ইসলাম রাসেল প্রমূখ।
উল্লেখ্য, উপজেলার ৫৩টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২৭৫টি প্যাকেটে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।