
গাইবান্ধার পলাশবাড়ীতে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
৭ নভেম্বর (শনিবার) সকালে কিশোরগাড়ী ইউপি’র মেঘারমোড় হতে হাজীর ঘাট পর্যন্ত সড়কে মাটি ভরাটের মধ্যদিয়ে প্রথম পর্যায়ে ৪০ দিনের এ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. মেরিনা আফরোজ। এসময় উপজেলা প্রকল্প অফিসের উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল আলম রাসেল, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, কিশোরগাড়ী ইউপি’র ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার অহিদুজ্জামান, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রঞ্জনা রানী, এমিলি বেগম, ইউপি সদস্য রেজাউল করিম, রফিকুল ইসলাম ও নওশা মিয়া উপস্থিত ছিলেন।
অপরদিকে, হোসেনপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে ইজিপিপি প্রকল্পের কাজের উদ্বোধন করেন উপজেলা উপজেলা প্রকল্প অফিসের উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল আলম রাসেল। এসময় সংরক্ষিত আসনের ইউপি সদস্য আঞ্জুয়ারা বেগম, ইউপি সদস্য আইয়ুব আলী, শাহারুল ইসলাম ও চেয়ারম্যানের প্রতিনিধি হেলাল মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নে একযোগে এ কাজের উদ্বোধন করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ। এ উপজেলায় মোট ২৫২৩ জন শ্রমিক (ইজিপিপি) প্রকল্পে অংশগ্রহণ করবেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।