1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

নারীদের ‘অশ্লীল মেসেজ’, পুলিশের সামনে নেতাকে জুতাপেটা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩২ বার পড়া হয়েছে

‘তৃণমূল নেতা’ বুদ্ধদেব দাসকে নারীদের অশ্লীল মেসেজ পাঠানো ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে জুতাপেটা করেছে উত্তেজিত জনতা।

মঙ্গলবার(৩ নভেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে ভারতের রাজারহাটের দশদ্রোণে। এ বিষয়ে মুখ খোলেননি অভিযুক্ত ওই নেতা।

পুলিশ সূত্রে খবর, এর আগেও ওই নেতার বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ উঠেছে। নারীরা প্রতিবাদ করেছেন, তাকে সতর্কও করেছেন। থানা-পুলিশও হয়েছে। কিন্তু তাতেও স্বভাব পাল্টায়নি অভিযুক্ত নেতা, যার জেরে এই পরিণতি।

এ বিষয়ে গণমাধ্যমের কাছে বুদ্ধদেব দাস কোনো মন্তব্য করেননি। তবে রাজারহাটের তৃণমূলের দাবি, অভিযুক্তের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

স্থানীয়দের অভিযোগের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, দীর্ঘদিন ধরেই এলাকার নারীদের নানাভাবে উত্ত্যক্ত করতেন বুদ্ধদেব দাস নামের ওই ‘তৃণমূল নেতা’।

অশ্লীল মেসেজ পাঠাতেন, কুপ্রস্তাবও দিতেন। ফলে এলাকার নারীদের মধ্যে ক্ষোভ জমেছিল অভিযুক্তের বিরুদ্ধে।

এ পরিস্থিতিতে সম্প্রতি ফের এক নারীকে অশ্লীল মেসেজ করেন তিনি। গোটা বিষয়টি স্থানীয়দের জানানোর পাশাপাশি পুলিশে অভিযোগও করেন ওই নারী। এরপর আজ মঙ্গলবার বুদ্ধদেব দাসকে নাগালে পেতেই তার ওপর চড়াও হন নারীদের। এলোপাথাড়ি জুতাপেটা করা হয় তাকে।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বাগুইআটি থানার পুলিশ। তাদের সামনেও চলে মারধর। দীর্ঘক্ষণ পর কোনোরকম উত্তেজিত জনতাকে শান্ত করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে থানায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft