1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

নলডাঙ্গায় হযরত মুহাম্মদ (সা:) কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • আপডেট হয়েছে : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

ফ্রান্স সরকারের মদদে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গত্মক চিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে সারাদেশের ন্যায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বিভিন্ন অঞ্চল হতে আগত হাজার হাজার ধর্মপ্রান মুসলমান ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ নানারকম ব্যানার নিয়ে উপজেলার নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে জমায়েত হয়। সেখান থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে মিছিলটি নিয়ে বিক্ষুব্ধ জনতা বের হয়। মিছিলটি নলডাঙ্গা বন্দরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে বিক্ষুব্ধ জনতা এক সমাবেশ মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, সর্বানন্দ মহিউস সূন্না ইসলামিয়া মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মাও. মো. ওছমান গণি, নলডাঙ্গা কলেজ পাড়া জামে মসজিদের খতিব মাও. মো. রফিকুল ইসলাম, নলডাঙ্গা মহিলা মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মুক্তি রেজাউল করিম ও নলডাঙ্গা বহুমুখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ক্বারী মো. মোজাম্মেল হক। বক্তরা অনতিবিলম্বে ফ্রান্স সরকারের সাথে সকল প্রকার কুটনৈতিক সম্পর্ক ছিন্নকরণসহ ওই দেশের আমদানিকৃত যাবতীয় পণ্য সামগ্রী বয়কট করার জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবী জানান। এছাড়া আমাদের প্রিয় নবীজিকে নিয়ে এদেশেও কেউ কখনো কটুক্তি করলে তাকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে মৃত্যুদন্ড আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft