1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের

তিন কার্যদিবসে ধর্ষণ মামলার রায়, মাদ্রাসা সুপারের যাবজ্জীবন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৩৩ বার পড়া হয়েছে

তিন কার্যদিবসের মধ্যেই কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার রায় প্রদান করেছেন আদালত। রায়ে কুষ্টিয়ার নারী ও দমন বিশেষ ট্রাইব্যুশিশু নির্যাতননালের বিচারক মুুন্সী মো. মশিয়ার রহমা মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন। এছাড়াও জরিমানার অর্থ অনাদায়ে আরো ১ বছরের জেল দেয়া হয়েছে তাকে।

মঙ্গলবার(১৭ নভেম্বর) দুপুর সোয়া ১টায় আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন তিনি। এতো দ্রুত সময়ে রায় দেয়ার ঘটনা জেলায় এটিই প্রথম। দেড় মাস আগে এ মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন,‘ মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর মামলা দায়ের করেন তার পিতা। পুলিশ দ্রুততম সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করে। পাশাপাশি ৭ দিনের মধ্যে চার্জশীট দেয় আদালতে।

আদালত সূত্র জানিয়েছে, গত ৩ ও ৪ অক্টোবর মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ চকপাড়া এলাকায় সিরাজুল ইসলাম দারুল উলুম মরিয়ম নেসা মহিলা মাদ্ররাসায় ১৩ বছরের এক ছাত্রীকে দুই দফায় ধর্ষণ করে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাদের। ঘটনার পর ওই ছাত্রীর পিতা বাদী হয়ে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওইদিন পুলিশ মাওলানা আব্দুল কাদেরকে গ্রেফতার করে। পরে আব্দুল কাদের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। মিরপুর থানা পুলিশ তদন্ত করে মাত্র ৭ দিনের মাথায় আদালতে গত ১৩ অক্টোবর তাকে অভিযুক্ত করে চার্জশীট প্রদান করে।

এরপর গত ১২ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ মামলার চার্জ গঠন করেন। ১৩ ও ১৪ নভেম্বর ছুটি ছিল। ১৫ নভেম্বর বাদীসহ ১৩ জনের স্বাক্ষ্য নেয় আদালত।

বিচার কার্য শুরুর মাত্র তিনদিনের মাথায় আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টায় আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে রায় প্রদান করে। রায়ে আব্দুল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। একই সাথে তাকে এক লাখ জরিমানা করা হয়েছে।

আদালতের পিপি আব্দুল হালিম বলেন, মাত্র তিন কার্যদিবসে রায় হওয়ার বিষয়টি দেশে বিরল। দ্রুত এ রায়ের মাধ্যমে নির্যাতিত পরিবারটি ন্যায় বিচার পেয়েছে। এ রাযের মাধ্যমে আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বেড়ে গেল। আগামীতে দ্রুততম সময়ের মাধ্যে এ ধরনের রায় আরো হবে বলে আমরা আশা করছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft