1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

ডান্সগ্রুপের আড়ালে দেহ ব্যবসা, আটক ৩

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

ডান্সগ্রুপের অন্তরালে তরুণীদের ব্লাকমেইল করে দেহ ব্যবসার অভিযোগে জয়পুরহাটে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় ৩ তরুণীকে উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন: জয়পুরহাট পৌর শহরের তাঁতিপাড়া মহল্লার মেহেদি হাসানের স্ত্রী মিনু (২০), আক্তার গুলশান মোড় মহল্লার আব্দুল মজিদের ছেলে সুমন আহম্মেদ (২৯) এবং তার স্ত্রী মৌসুমি আক্তার (২০)।

গতকাল শনিবার (৭ নভেম্বর) মধ্যে রাতে শহরের প্রফেসর পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব কমান্ডার জানান, দীর্ঘদিন থেকে সুন্দরী তরুণীদের নিয়ে একটি ডান্সগ্রুপের অন্তরালে দেহ ব্যবসায় চালিয়ে আসছিল সুমনসহ প্রতারক চক্রের সদস্যরা। ডান্স করার সময় তরুণীদের ভয় ভীতি দেখিয়ে অশ্লীল ভিডিও ধারণ করতো তারা। এরপর তারা তরুণীদের দেহ ব্যবসায় বাধ্য করতো।

এমন তথ্যর ভিত্তিতে শহরের প্রফেসর পাড়ায় অভিযান চালিয়ে তিন তরুণীকে উদ্ধার, ৬টি ভিডিও ধারণের মোবাইল ফোনসহ ওই তিনজনকে আটক করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft