1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের

চ্যালেঞ্জের মুখে বাইডেন

  • আপডেট হয়েছে : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান করোনাভাইরাস মহামারি মোকাবিলায় স্বল্পমেয়াদী জাতীয় লকডাউনে ফিরে যাওয়া নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন জো বাইডেন। দেশটির ইতিহাসে অন্য কোনো নতুন প্রেসিডেন্ট এ ধরনের কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হননি।

এটি এমন একটি প্রশ্ন যা নির্বাচিত-রাষ্ট্রপতি এড়িয়ে যেতে চান। তবে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার পর নির্বাচনের সেই সপ্তাহে, বাইডেন আমেরিকানদের মাস্ক পরতে এবং করোনাভাইরাসকে একটি হুমকি হিসেবে দেখার জন্য উত্সাহিত করেন।

তবে বিতর্কটি করোনাভাইরাস উপদেষ্টা বোর্ডের সদস্যদের মধ্যে দেখা দিয়েছে, যেটি বাইডেন চলতি সপ্তাহে ঘোষণা করেন। ড. মাইকেল অস্টারহোম নামে ওই কমিটির একজন সদস্য যেসব আমেরিকানদের জীবনযাত্রায় ক্ষতিগ্রস্ত হবে তাদের আর্থিক সহায়তা দিয়ে চার থেকে ছয় সপ্তাহের জন্য লকডাউন জারি করার পরামর্শ দেন।

তবে পরে তিনি তার বক্তব্য ফিরিয়ে নেন এবং ওই প্যানেলের আরও দুই সদস্য তার বক্তব্য প্রত্যাখ্যান করেন, যারা পুনরায় দেশজুড়ে লকডাউনের পক্ষে মত দিয়েছেন।

তবে লকডাউনের বিষয়টি সংবেদনশীল। প্রথমত প্রেসিডেন্টের একার পক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া প্রায় অসম্ভব। এক্ষেত্রে দ্বিপক্ষীয় এবং স্থানীয় কর্মকর্তাদের সমর্থন প্রয়োজন। তবে আরও স্পষ্টতই, এটি একটি রাজনৈতিক ফ্ল্যাশপয়েন্ট যা গভীরভাবে বিভক্ত দেশকে একত্রীকরণের জন্য বাইডেনের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এদিকে, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী- রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৫৩৭ জনে।

এছাড়া কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩ লাখ ১০ হাজার ৪৩৩ জনে দাঁড়িয়েছে।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী- এদিন সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৬ লাখ ৮১ হাজার ৭৯৫ ব্যক্তি।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত ১ কোটি ৮ লাখ ৯১ হাজার ৭ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ৪৫ হাজার ৫৭৮ জন মৃত্যুবরণ করেছেন।

যুক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল ও ভারত।

সূত্র:ইউএনবি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft