1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের

চতুর্থ পরীক্ষাতেও করোনা নেগেটিভ স্বরাষ্ট্রমন্ত্রীর

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

চতুর্থবারও করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। এর আগের তিনবারের পরীক্ষায় একবার করোনা পজিটিভ এসেছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে ফল নেগেটিভ এসেছিল অন্য দুবার।

মঙ্গলবার গভীর রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত শনিবার (১৪ নভেম্বর) আইইডিসিআরে প্রথম পরীক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে।

পরদিন রোববার (১৫ নভেম্বর) রাজারবাগ সম্মিলিত পুলিশ হাসপাতালে তাদের করোনা পরীক্ষায় দুজনেরই ফলাফল নেগেটিভ আসে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর পরদিন সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকসে তৃতীয় দফায় পরীক্ষা করা হলে মন্ত্রীর করোনা নেগেটিভ আসে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার চতুর্থ দফায় আইইডিসিআরে মন্ত্রীর কোভিড-১৯ পরীক্ষা করা হলে এর ফলাফল নেগেটিভ আসে। মন্ত্রী এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব সুস্থ আছেন। ওনাদের শরীরে কোভিডের কোনো লক্ষণ নেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft