মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

গোবিন্দগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পূর্ণবাসন ও প্রনোদনা বিতরণ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৬২ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি মৌসুমে বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষি পূনর্বাসন এবং রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
১৮ নভেম্বর (বুধবার) সকাল সাড়ে ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে উক্ত কৃষি পূর্ণবাসন ও প্রনোদনা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে মুঠোফোনে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খালেদুর রহমান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোরতবা আলী মানিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শালমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আইয়ুব আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদুর রহমান প্রধান টুকু।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খালেদুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা কৃষিবান্ধব সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বন্যায় কৃষকের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষি পূনর্বাসনে ৬ হাজার ৫’শ জন এবং রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৭’শ ৮৫ জনকে কৃষি প্রণোদনা কর্মসূচীর এ আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
এসময় উপজেলার ১টি পৌরসভাসহ ১৭টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft