1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ

গাইবান্ধায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
১১ নভেম্বর (বুধবার) আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ।
গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং পৌর মেয়র, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এমারুল ইসলাম সাবিন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীবের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম ও মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা যুবলীগ নেতা খন্দকার তানভীর রায়হান তুহিন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক আবু বকর কাজল, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ হারুন ও মুকুল মিয়া, শহর যুবলীগের আহবায়ক শাহনেওয়াজ পলাশ, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম পলাশ ও রকি দেব ও জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফ সরকার প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft