1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

গাইবান্ধায় বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট হয়েছে : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

পিডিবি ও নেসকো কর্তৃক অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধন না করে গ্রাহকের প্রতি নির্যাতনমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
২ নভেম্বর (সোমবার) বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ মন্ত্রী বরাবরে বিভিন্ন দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
শহরের গোরস্থান রোডে আসাদুর রহমান শাহীনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, পার্টির উপদেষ্টা মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির জেলা সহ-সভাপতি দেবল কুমার, সাধারণ সম্পাদক আনাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান সুমন, আব্দুল হালিম, মাহবুব মিয়া, সাইফুল ইসলাম, আবুল কালাম, ঋষিকেশ, আওলাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, পিডিবি তদন্ত কমিটি ৫ কোটি ২৭ লাখ টাকা বিল সংশোধনের সিদ্ধান্ত নিলেও এখানে দূর্ণীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীরা তা আজ পর্যন্ত বিল সংশোধন করেনি। এখন পর্যন্ত ৪০ শতাংশ সেচ পাম্পের বিল সংশোধন না করে ২০১৯ ও ২০২০ সেচ মৌসুমে সেচ পাম্প গ্রাহকদের আরো বিল বেশী করেছেন। অন্যদিকে এ সমস্ত সেচ পাম্প মালিকদের উপর আবার হয়রানীমূলক মামলা দিয়ে তাদেরকে হয়রানী করছেন। বক্তারা অবিলম্বে বিল সংশোধন ও মামলা প্রত্যাহারে দাবি জানান। বক্তারা আরো বলেন জেলার অনেক বসতবাড়িতে অতিরিক্ত বিল করে গ্রাহকদের হয়রানী করছে, তাদের বিল সংশোধন করে সমস্ত বিল মিটারের সাথে সমন্বয় করে সকল বন্ধ পাম্পের বিল বাতিল করারও দাবী জানান।
স্মারকলিপিতে উল্লেখিত দাবীগুলো হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধন না করে গ্রাহকের প্রতি নির্যাতনমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, বিদ্যুৎ বিল সংশোধনের জন্য যে সকল আবেদন কর্তৃপক্ষকে দেয়া হয়েছে তাদের উপর দায়েরকৃত সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার, দায়ী অতিরিক্ত বিল প্রস্তুতকারী কর্মকর্তাদের দিয়ে বিল সংশোধন কার্যক্রমের তদন্ত করার দায়িত্ব না দেয়া, অতিরিক্ত বিল প্রস্তুতকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, সকল বন্ধ পাম্প ও আংশিক বন্ধ পাম্পের সমস্ত বিদ্যুৎ বিল বাতিল, সকল সেচ পাম্প শতভাগ মিটারের আওতায় এনে পূর্বের আবেদনকৃত সমস্ত মিটারের সংযোগ নিশ্চিত করা, কোন টালবাহানা না করে সকল সেচ পাম্প পর্যন্ত স্ট্যান্ডার্ড বিদ্যুৎ লাইন করা ও বকেয়া বিদ্যুৎ বিল আংশিক পরিশোধ করার সুযোগ দিতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft