1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

গাইবান্ধায় ডিবি পুলিশের হাতে ভুয়া ডিবি পুলিশ আটক

  • আপডেট হয়েছে : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে সদর বাস টার্মিনাল এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে শ্রী কাজল চন্দ্র বর্মন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত কাজল চন্দ্র বর্মণ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার তেতুলিয়া ফরিদপুর গ্রামের শ্রী বিনোদ চন্দ্র বর্মনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত দশ বারো দিন ধরে কাজল চন্দ্র বর্মন সদর বাস টার্মিনাল চত্বরে ডিবি পুলিশ পরিচয়ে ঘোরাফেরা করে। সে গত ২৮ অক্টোবর ১২.৩০ মিনিটের সময় টার্মিনাল চত্বরে রিঙ্কু মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে ডিবি পরিচয় দিয়ে তাকে মাদক মামলার ভয় দেখিয়ে ৫,০০০ টাকা চাঁদা আদায় করে। পরের দিন পুনরায় টার্মিনাল চত্বর এলাকায় আব্দুর রশিদ ওরফে কানা রশিদ (৫৫) ও সুইপার রুবেল বাসফোর (৩০) দ্বয়কে মাদক মামলার ফাঁসানোর ভয় দেখিয়ে ২০০০ টাকা চাঁদা আদায় করে। বিষয়টি ওসি, ডিবি, গাইবান্ধা অবহিত হলে গোপনে অনুসন্ধান ও নজরদারি শুরু করেন। গত ৩০ অক্টোবর শুক্রবার ৩.৪৫ মিনিটের সময় কাজল চন্দ্র বর্মন টার্মিনাল এলাকায় এসে শৌচাগারের নিকট হাবিবুর রহমান শান্ত (২৮) নামে এক ব্যক্তিকে মাদক মামলার ভয় দেখিয়ে ৫০০০ টাকা চাঁদা দাবি নতুবা ডিবি অফিসে নিয়ে যাওয়ার ভয় দেখালে ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুয়া ডিবি পুলিশ কাজল চন্দ্র বর্মনকে আটক করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদে শ্রী কাজল চন্দ্র বর্মণ ডিবি পুলিশের পরিচয় ও মাদক মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের কথা স্বীকার করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft