1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত

ওমরাহ পালনে বাড়ছে দ্বিগুণ খরচ!

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৬৩ বার পড়া হয়েছে

করোনায় পুরো বিশ্ব কোণঠাসা। আর কোণঠাসায় সীমিত পরিসরে ওমরা হজ্ব পালনের অনুমতি দিয়েছে সৌদি সরকার। আর এই অনুমতির পর থেকেই বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যেই ওমরা হজ্ব পালনের জন্য সৌদি আরব গেলেও বাংলাদেশে এখনও তার কোন কার্যক্রম শুরু হয়নি।

ধর্ম মন্ত্রণালয় ওমরাহ কার্যক্রম শুরু করতে বৈধ এজেন্সির তালিকা করার জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে। এর মধ্যে আগ্রহী এজেন্সিগুলোকে আবেদন করতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের তালিকা প্রকাশের পর আগামী দুই সপ্তাহের মধ্যে এজেন্সিগুলো ওমরাহ কার্যক্রম শুরু করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এজেন্সি মালিকরা।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম বলেন, ‘ওমরাহ হজ পালনে এবার খরচের পরিমাণ প্রায় দ্বিগুন বাড়বে। ওমরাহ পালনের জন্য সৌদিআরব গিয়ে প্রত্যেক দেশের মুসল্লিদের তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেখানে প্রত্যেক মুসল্লি শুধুমাত্র একবার তিন ঘন্টার জন্য কাবা (হেরেম) শরীফে প্রবেশের সুযোগ পাবেন।’

তিনি আরও বলেন, করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার অংশ হিসেবে সৌদি সরকার সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এজেন্সিগুলো ওমরাহ যাত্রী পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে ওমরাহ যাত্রী পাঠানো শুরু করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

একাধিক ওমরাহ এজেন্সির মালিক ও প্রতিনিধি জানান, সীমিত আকারে ওমরাহ কার্যক্রম শুরু হলেও বাংলাদেশ থেকে এখনও যাত্রী প্রেরণ শুরু হয়নি। তবে করোনার এই বিশেষ পরিস্থিতির কারণে এবার ওমরাহ পালন নানা শর্তের জালে বন্দি।

তারা বলেন, বাংলাদেশ থেকে যেসকল মুসল্লি ওমরাহ করতে যান তারা সৌদিআরবে পৌঁছেই ওমরাহ পালন করেন। তাছাড়া যতদিন মক্কায় অবস্থান করেন ততদিনই পাঁচ ওয়াক্ত নামাজ কাবা শরীফে গিয়ে পড়ার সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু শর্তের কারণে এবার তা করতে পারবেন না।

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী করোনাকালিন বিশেষ পরিস্থিতিতে সকল বয়সের মানুষ এখন ওমরাহ পালন করতে যেতে পারবেন না। এবার শুধুমাত্র ২৫ থেকে ৫০ বছর বয়সীরাই ওমরাহ পালনে যেতে পারবেন। একসঙ্গে ৫০ জনের গ্রুপ করে যেতে হবে। সৌদি আরবে গিয়েই তাদেরকে তিনদিন অর্থাৎ ৭২ ঘণ্টা কোয়ারেন্টাইনে থাকতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft