1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের

‘আমেরিকায় করোনা’র যে ঔষধ ব্যবহৃত হয় আমাদের দেশেও তাই’

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

আমেরিকায় করোনাভাইরাসের জন্য যে ঔষধ ব্যবহার করা হয় আমাদের দেশেও ঠিক একই ঔষধ ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে কর্নেল মালেক মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডা. খান মো. আরিফ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ফৌজিয়া খান, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম বক্তব্য রাখেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা একটি অজানা ভাইরাস। বিশ্বের বিভিন্ন দেশেই এ ভাইরাসের সংক্রমণ বেড়েছে। আমাদের দেশে দিন দিন করোনাভাইরাসের সংক্রমণের হার কমে যাওয়ায় লোকজন আগের মতো আর টেস্ট করাতে আসেন না। তবে দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, আমেরিকায় করোনাভাইরাসের জন্য যে ঔষধ ব্যবহার করা হয় আমাদের দেশেও ঠিক একই ঔষধ ব্যবহার করা হচ্ছে। করোনার প্রথম দিকে দেশে মাত্র একটি আরটি পিসিআর ল্যাব ছিল আর এখন দেশে ১১৫টি আরটি পিসিআর ল্যাব রয়েছে। যার মাধ্যমে মানুষ করোনাভাইরাসের পরীক্ষা করাতে পারছে।

তিনি বলেন, করোনাভাইরাসের জন্য আমরা অক্সফোর্ড ভ্যাকসিন গ্রহণ করছি। বিশ্বের সবচেয়ে ভালো ভ্যাকসিন ম্যানুফ্যাকচারাল ইন্ডিয়ার সাথে চুক্তি করা হয়েছে। যখনই তারা তৈরি করবে এবং বাজরজাত করার অনুমতি পাবে তখনই আমরা ভ্যাকসিন পেয়ে যাব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft