মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

গোবিন্দগঞ্জ পৌরসভার বানভাসী মানুষের মাঝে মেয়র আতাউর রহমানের ত্রাণ বিতরণ

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৫৮ বার পড়া হয়েছে

দিন যতই যাচ্ছে, বন্যার পানি ততই বাড়ছে, তাই বন্যায় যাতে একটি মানুষও না খেয়ে থাকে এর জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য কন্য ৪ বারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ২ ও ৪ নং ওয়ার্ডের বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ নিয়ে অসহায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার। গত অক্টোবর বিকেলে গোবিন্দগঞ্জ পৌরসভার ২ ও ৪ নং ওয়ার্ডের বন্যায় ভাসমান মানুষের মাঝে এ ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড কাউন্সিলার জহুরা বেগম, মহিলা কাউন্সিলার মারুফা আকতারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌর মেয়র আতাউর রহমান সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা যত দিন বন্যা থাকবে, তত দিন তার দেওয়া ত্রাণ আপনাদের মাঝে অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, বন্যায় আতংক হওয়ার কিছু নেই, সরকার প্রধানের পাশাপাশি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আগেও আপনাদের পাশে যেমন ছিলাম, এখনও আছি থাকবো ইনশাআল্লাহ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft