1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

২০৮ উপজেলা-ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৩৩ বার পড়া হয়েছে

সারাদেশের ২০৮টি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদে ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৫টা পর্যন্ত।

১৫টি ইউনিয়ন পরিষদে সাধারণ ও ১৭৭টির বিভিন্ন পদে উপনির্বাচন হচ্ছে। বাকিগুলোর মধ্যে একটি উপজেলায় সাধারণ ও ৮টিতে উপনির্বাচন, ৭টি জেলা পরিষদের বিভিন্ন পদেও ভোটগ্রহণ চলছে।

৮টি জেলায় ১৫টি ইউনিয়ন পরিষদে আজ ভোট গ্রহণ হচ্ছে। এগুলো হল- পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুরা ও মন্ডতোষ, ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ও কোরকদি এবং পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ইউনিয়ন পরিষদ। আরও রয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এবং লোহাগাড়া উপজেলার আমিরাবাদ, লোহাগাড়া ও আধুনগর।

ইসি সূত্র জানায়, সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। যেসব উপজেলা ও ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন বা চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে শুধু সেসব স্থানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এছাড়া রংপুর সদর উপজেলার হরিদেবপুর, চন্দনপাট ও সদ্যপুস্করিনী, লালমোহন উপজেলার ফরাশগঞ্জ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুরে আজ ভোটগ্রহণ চলছে।

আর যে ৯টি উপজেলায় আজ ভোট গ্রহণ চলছে তা হলো- কুমিল্লার দাউদকান্দিতে সাধারণ, দিনাজপুর সদরে ভাইস চেয়ারম্যান এবং যশোর সদর, চাঁদপুরের মতলব দক্ষিণ, সুনামগঞ্জের জামালপুর, মাদারীপুরের শিবচর, বাগেরহাটের শরণখোলা, খুলনার পাইকগাছা ও নওগাঁর মান্দায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে।

ইউনিয়নগুলো হচ্ছে- লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার, বগুড়া সদরের নিশিন্দারা, রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ, নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী, সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ, ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ও লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ।

সাত জেলা পরিষদে ভোট : সাতটি জেলা পরিষদের মধ্যে মৌলভীবাজার জেলা পরিষদে চেয়ারম্যান এবং হবিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, সাতক্ষীরা, সিলেট ও টাঙ্গাইল জেলা পরিষদের একটি করে ওয়ার্ডে আজ ভোট গ্রহণ চলছে।

এছাড়া নির্বাচনে শুধু নির্দিষ্ট যানবাহনের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft