1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

সাদুল্যাপুরে শিশু ধর্ষণের চেষ্টা ও ছাত্রী উত্যাক্তের অভিযোগে গ্রেফতার-২

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরে স্কুলছাত্রীকে উত্যাক্ত ও শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে শাহাজান মিয়া (৩০) ও শাওন প্রধান (২০) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়।

স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামের আব্দুল করিম মিয়ার ছেলে শাহাজান মিয়া পার্শ্ববর্তী পুর্ব খামার দশলিয়া গ্রামের এক স্কুলছাত্রী (১৩) কে প্রেমের প্রস্তাব দেওয়াসহ পথরোধ করে প্রায়ই নানাভাবে অত্যাক্ত করে আসছিল। এ বিষয়ে ওই ছাত্রীর পিতা সাদুল্লাপুর থানায় এজাহার দায়ের করে। এ ঘটনায় থানা পুলিশ শনিবার সন্ধ্যায় শাহাজানকে আটক করে।

অপরদিকে, শনিবার সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামের তাজুল প্রধানের ছেলে শাওন প্রধান প্রতিবেশী এক শিশুকন্যা (৪) কে ফুসলিয়ে তার ঘরে নিয়ে ঘরে নিয়ে যায়। সেখানে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি কান্নাকাটি করলে শাওন প্রধান সটকে পড়ে। বিষয়টি স্বজনরা জানতে পেরে শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, দুটি ঘটনায় পৃথক এজাহার দায়ের হয়েছে। শনিবার সন্ধ্যায় অভিযুক্তদের আটক করে রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft