1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

সংবাদ প্রকাশের জেরে সাদুল্লাপুরে সাংবাদিক খোরশেদের উপর মাদক ব্যবসায়ীর হামলা

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৩ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

সংবাদ প্রকাশের জেরে গাইবান্ধার সাদুল্লাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক খোরশেদ আলমের উপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম ও তার লোকজন। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে অস্ত্র উচিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সাদুল্লাপুর উপজেলা পরিষদের গেটের সামনে প্রকাশ্যে এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক খোরশেদ আলমকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খোরশেদ আলম দৈনিক নয়াদিগন্ত ও স্থানীয় দৈনিক ঘাঘট পত্রিকার সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি।
হামলার শিকার সাংবাদিক খোরশেদ আলম বলেন, সোমবার দুপুরে পরিষদের সামনের একটি টি-ষ্টলে ‘চা পান’ করছিলেন। এমন সময় হঠাৎ করে মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম তার লোকজন নিয়ে আমার উপর হামলা করে। ঘটনা দেখে পথচারী ও স্থানীয়রা এগিয়ে আসলে অস্ত্র উচিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। হামলায় আশরাফুলের সঙ্গে তার বড় ভাই মোমিনুল ইসলাম, মা মোমেনা ও স্ত্রী মোরশেদাসহ আরও বেশ কয়েকজন অংশ নেয়।
খোরশেদ আলম অভিযোগ করেন, জয়েনপুর গুচ্ছগ্রামের আবু তাহের মিয়ার ছেলে আশরাফুল ইসলাম পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। মাদক ও ছিনতাইসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ক্ষমতাসীন দলের পরিচয়ের আড়ালে আশরাফুল ইসলামের মাদক ব্যবসা নিয়ে ইতিপূর্বে দৈনিক ঘাঘটসহ বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশ হয়। এসব সংবাদ ফেসবুক আইডিতেও ছড়িয়ে পড়ে। এতে তার উপর ক্ষিপ্ত ছিলো মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম ও তার লোকজন।
সর্বশেষ গত ১৬ অক্টোবর রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে আশরাফুলসহ তার সঙ্গে থাকা আরও দুইজনকে আটক করে জেলহাজতে পাঠায়। এরপর জেল থেকে বেড়িয়ে আসার একদিন পরেই পরিকল্পিতভাবে আশরাফুল এই হামলা চালায়। হামলার সময় অস্ত্রের মুখে জিম্মির চেষ্টা করলেও স্থানীয়রা এগিয়ে আসায় রক্ষা পান তিনি। এরআগেও সংবাদ প্রকাশের জেরে তাকে কয়েকবার মারধরসহ প্রাণনাশের হুমকি দিয়েছিলো আশরাফুল। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।
ঘটনার সত্যতা স্বীকার করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, ‘সাংবাদিকের উপর হামলার ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হামলার ঘটনায় লিখিত অভিযোগ করেছেন খোরশেদ আলম। এই হামলায় জড়িত আশরাফুল ও তার সহযোগী কাউকেই ছাড় দেওয়া হবেনা। ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে’।
এদিকে, সাংবাদিক খোরশেদ আলমের ওপর হামলার প্রতিবাদে সাদুল্লাপুর প্রেসক্লাবে জরুরি সভায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকরা। এসময় মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলামের ইন্দোনদাতাদের সনাক্তসহ হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তির জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft