1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

শিশুদের প্রতিদিন অন্তত এক ঘণ্টার জন্য বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

  • আপডেট হয়েছে : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিভাবকদের পরামর্শ দিয়ে বলেন করোনার কারণে ঘরবন্দি শিশুদের প্রতিদিন অন্তত এক ঘণ্টার জন্য ঘরের বাইরে, পার্কে কিংবা অন্য কোথাও খেলাধুলা ও ছোটাছুটির জন্য বাইরে নিয়ে যান।

সোমবার (৫ অক্টোবর) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ‘বিশ্ব শিশু অধিকার দিবস এবং শিশু অধিকার সপ্তাহ ২০২০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছেন, করোনাভাইরাসের কারণে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনলাইনে ক্লাস নেয়ার ব্যবস্থা করা হয়েছে। ২০০৮ সালের নির্বাচনের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছিলাম। তথ্যপ্রযুক্তির কল্যাণে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কারণেই অনলাইনসহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে ক্লাস নেয়া সম্ভব হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকিজনিত কারণে স্কুল খোলা যাচ্ছে না। শিশুরা স্কুলে যেতে পারছে না, যা খুবই কষ্টের। ঘরের মধ্যে বসে থেকে শিশুদের করার কিছু থাকে না। যৌথ পরিবারের শিশুরা পরিবারের একাধিক সদস্য ও সমবয়সীদের সঙ্গে কথাবার্তা ও খেলাধুলা করে সময় কাটালেও একক পরিবারের শিশুরা খুব কষ্টে দিন কাটাচ্ছে। শিশুদের শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য ঘরবন্দি এসব শিশুদের প্রতিদিন বাইরে নিয়ে যেতে হবে।

স্বাস্থ্যবিধি মেনে তাদের খোলা বাতাসে খেলাধুলা ও বিনোদনের সুযোগ দিতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft