1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

রাষ্ট্রপতির কাছে ভারতের নতুন হাই-কমিশনারের পরিচয়পত্র পেশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

ভারতের নতুন হাই-কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে এই পরিচয়পত্র পেশ করেন তিনি ।

১৯৯২ ব্যাচের কর্মকর্তা বিক্রম দোরাইস্বামী অতিরিক্ত সচিব হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংগঠন ও সম্মেলন বিভাগে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বও সামলেছেন এই পেশাদার কূটনীতিক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব থাকার সময় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমার বিভাগে নানা দায়িত্ব পালন করেন দোরাইস্বামী। তিনি মন্ত্রণালয়ের সার্ক বিভাগের প্রধানের দায়িত্বও পালন করেন।

এর আগে গত ৫ অক্টোবর সকাল ১০টার দিকে নতুন ভারতীয় হাইকমিশনার আখাউড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। সেদিন চেকপোস্টে তাকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মিজানুর রহমান ও আখাউড়া থানা পুলিশের ওসি রসুল আহমদ নিজামী।

ঢাকায় রওনা হওয়ার আগে আখাউড়ায় উপস্থিত সাংবাদিকদের দোরাইস্বামী বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি আনন্দিত। ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ বাংলাদেশ।

ভারতে আমরা বাংলাদেশকে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করি। বাংলাদেশের সাথে আরও কীভাবে অংশীদারিত্ব বাড়ানো যায়, সেটি নিয়ে আমি কাজ করব।

২০১৯ সালের মার্চ থেকে ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসা রীভা গাঙ্গুলী দাশের স্থলাভিষিক্ত হলেন বিক্রম দোরাইস্বামী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft