1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

রাজধানীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা)। আজকের এই দিনে শান্তির বার্তাবাহক হিসাবে আল্লাহ রাব্বুল আল আমিন পৃথিবীতে পাঠান মুহাম্মাদ(সা) এক। দিনটি উপলক্ষে প্রতিবারের মতো এবারও রাজধানীতে জশনে জুলুস (র‍্যালি) করেছে আঞ্জুমানে রহমানিয়ার মইনীয়া মাইজভাণ্ডারীয়া।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে সড়কে জশনে জুলুস বের হয়।

সকাল থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে থাকেন মাইজভাণ্ডারীর অনুসারীরা। দিনটি পালন করতে সারাদেশ থেকে আসেন অনুসারীরা। মাইজভাণ্ডার দরবার শরিফের সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানীর নেতৃত্বে মাইজভাণ্ডারীয়ার অনুসারীরা জশনে জুলুসে অংশ নেন।এছাড়া জশনে জুলুসে অংশগ্রহণকারীদের হাতে কলেমা তৈয়াবা, জাতীয় পতাকা, আঞ্জুমানের পতাকা এবং নানা ধরনের বাণী ও শ্লোগান লিখিত ব্যানার ও ফেস্টুন ছিলো। মাইজভাণ্ডারীর অনুসারীদের নারায়ে তাকবির, নারায়ে রেসালাত ও গাউসিয়তের ধ্বনিতে প্রকম্পিত হয় চারপাশ।

জশনে জুলুস শেষে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে করছে আঞ্জুমানে রহমানিয়ার মইনীয়া মাইজভাণ্ডারীয়া। এ সমাবেশের সভাপতিত্বে করছেন মাইজভান্ডারি দরবার শরীফের প্রধান মাওলানা সৈয়দসাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী। অনুষ্ঠানে বিদেশের ধর্মীয় নেতারা, বুদ্ধিজীবী, সুফি, দার্শনিকরা উপস্থিত আছেন।

প্রসঙ্গত, প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে একইদিনে ইহলোক ত্যাগ করেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস হিজরি সনের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft