1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

মোরগের হাতে খুন হলো পুলিশ কর্মকর্তা!

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

মোরগলড়াই উচ্ছেদ করতে গিয়ে মোরগের কাছেই খুন হলেন একজন পুলিশ কর্মকর্তা। এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে ফিলিপিন্সের সামারা প্রদেশে। সোমবার এ ঘটনাটি ঘটে।

করোনার সময় যেকোনো গণজমায়েত নিষিদ্ধ হওয়ায় সেখানে অভিযান চালিয়েছিল পুলিশ। পুলিশ ওই অভিযানে মোড়গলড়াই হওয়া একটি গ্রামে গিয়ে হাজির হয়। এসময় লেফট্যানেন্ট ক্রিশ্চিয়ান বোলোক একটি লড়াকু মোরগ ধরে ফেলেন। অবৈধ ভিড়ের প্রমাণ হিসেবে মোরগটি ধরতে গিয়েছিলেন তিনি। এসময় ওই মোরগটির পায়ে লাগানো ব্লেড পুলিশ অফিসারের উরূতে বিঁধে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয় তার। এরপর আস্তে আস্তে তিনি মৃত্যুর কোলে ঢোলে পরেন। সামারার পুলিশ প্রধান কর্নেল আর্নেল আপুদ এমনটাই জানিয়েছেন।

তিনি আরো বলেন, এমন ঘটনা আমার ২৫ বছরের চাকরি জীবনে দেখিনি। এটা দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। এর কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। এই প্রথম মোরগের জখমের কারণে আমার কোনো সহকর্মীকে হারালাম।

এ ঘটনায় বাজির আসর থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় আরো তিনজন সন্দেহভাজনকে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও মোরগলড়াই খেলায় ব্যবহার হওয়া দুইটি মোরগ আটক করেছে পুলিশ।

মোরগলড়াই বা ‘টুপাডা’ ফিলিপাইনের একটি জনপ্রিয় রক্ত রঞ্জিত খেলা। যেখানে ব্লেড বা ধারালো অস্ত্র সজ্জিত দুটি মোরগের মধ্যে লড়াই করানো হয়। এজন্য অর্থ ও বাজি ধরা হয়।

এর আগে একটি মোরগলড়াই থেকে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হবার পর সামারা প্রদেশে মোরগলড়াই নিষিদ্ধ করা হয়।

সূত্র- ডেইলিমেইল

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft