
আল্লামা আহমদ শফীর মৃত্যুতে শূন্য হওয়া কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন আল্লামা মাহমুদুল হাসান। গত ১৮ সেপ্টেম্বর আল্লামা আহমদ শফীর মৃত্যুতে বেফাকের চেয়ারম্যান পদটি শূন্য হয়।
শনিবার যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বেফাকের কেন্দ্রীয় অফিসে মজলিসে আমেলার এক বৈঠকে তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।
জানা গেছে, পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বেফাকের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন মাহমুদুল হাসান।
আল্লামা মাহমুদুল হাসান রাজধানীর গুলশানের আজাদ মসজিদের খতিব। তিনি যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মুহতামিম।