1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

বিষাক্ত অ্যালকোহল পানে ৩ যুবকের মৃত্যু

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

বিষাক্ত অ্যালকোহল পান করে কুষ্টিয়ায় তিন যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানিয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে তারা অ্যালকোহল পান করেছিলেন। নিহতরা হলেন, রিপন কুমার ঘোষ (৩২), নিতাই বিশ্বাস (৩৫) ও অনিক বিশ্বাস (২১)।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির পর আজ বুধবার ভোরে ৩ জনের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভর্তি ইনচার্জ ছানোয়ার হোসেন জানান, অ্যালকোহলের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে গতরাত ১২ টার দিকে মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাসকে হাসতাপালে ভর্তি করা হয়।

এরপর সদর উপজেলার বড় আইলচারার তপন বিশ্বাসাসের ছেলে অনিক বিশ্বাসকে ভোররাত ৪টার দিকে ভর্তি করা হয়। ভোর পৌনে ৫টার দিকে খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের অবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিন যুবকই মারা যান।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, এদের মৃত্যুর বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে।

ময়নাতদন্তের পরেই বোঝা যাবে আসলে এদের মৃত্যু কিভাবে হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft