1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল

বিশ্বের তৃতীয় সুখী দেশ সৌদি আরব

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

বিশ্বের তৃতীয় সুখী দেশের খেতাব অর্জন করেছে সৌদি আরব। ২০২০ সালের বৈশ্বিক সুখ জরিপটিতে বিশ্বের ২৭টি দেশে সুখের মাত্রা পরিমাপ করা হয়েছে। জরিপ অনুসারে চীন ও নেদারল্যান্ডসের পরেই সৌদি আরবের অবস্থান। ফ্রান্স ভিত্তিক বাজার গবেষণা সংস্থা ইপসোস দ্বারা জরিপটি পরিচালিত হয়।

জরিপে দেখা গেছে, চীন এবং নেদারল্যান্ডসের প্রতি ১০ জনের মধ্যে নয় জন নিজেকে খুব সুখী বা সুখী হিসাবে বর্ণনা করেছেন। সৌদি আরবের ১০ জনের মধ্যে প্রায় আটজন একই কথা বলেছেন।

শীর্ষ ১০-এ সৌদি আরবের পরের অবস্থানগুলোতে যথাক্রমে- ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, সুইডেন, জার্মানি এবং বেলজিয়াম রয়েছে। জরিপে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান একাদশতম স্থানে। ব্রিটেনে শতকরা ৩০ জন মানুষ নিজেকে সুখী হিসেবে মনে করে। ভারতে এই সংখ্যা শতকরা ২২ শতাংশ এবং নেদারল্যান্ডসে ২০ শতাংশ। জরিপে ১৭তম স্থান অর্জন করেছে তুরস্ক।

ইপসোস চলমান করোনভাইরাস মহামারির মধ্যে ২৪ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত জরিপটি চালিয়েছিল। একটি অনলাইন জরিপ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিটি দেশ থকে এক হাজারেরও বেশি প্রাপ্তবয়স্কদের ভোট নেওয়া হয়েছে। জরিপে অন্তর্ভূক্ত ২৭ দেশের প্রতি ১০ জনের ৬ জন প্রাপ্তবয়ষ্ক মানুষ নিজেকে সুখী হিসাবে বর্ণনা করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft