1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

বিরামপুরে স্বামীর নির্যাতনে দুর্বিষহ জীবন গৃহবধু খাদিজার।।

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৫৬ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পারিবারিক কলহের জের ধরে স্বামীর নির্যাতনের স্বীকার হয়ে চিকিৎসা শেষে একমাত্র শিশু সন্তান নিয়ে বাবার বাড়ীতে অসহায় দিনানীপাত যাপন করছে গৃহবধু খাদিজা।

বিভিন্ন সুত্রে জানা গেছে, উপজেলার খাঁনপুর ইউনিয়নের সন্দলপুর গ্রামের মাহাবুর রহমানের কন্যা খাদিজা। গত কয়েক বছর পূর্বে একই গ্রামের ইলিয়াসের পুত্র রাসেলের সঙ্গে বিবাহ হয়। বিবাহের পর হইতেই খাদিজার স্বামী রাসেল, শ্বশুর শাশুড়ী শারিরীক, মানসিক নির্যাতন সহ বিভিন্ন ভাবে নির্যাতন চালিয়ে আসছিল। এরই এক পর্যায়ে রাসেল ০২ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দে আক্রোশ বশত: রাতে নির্যাতন ও মারপিট করে হাত ভেঙ্গে দেয় খাদিজার। ঘটনার পর দিন ৩ অক্টোবর খাদিজা বাবার বাড়ী চলে যায়। অসহায় পিতা-মাতা গ্রাম্য ভাবে কিছু চিকিৎসার চেষ্টা করলেও খাদিজার শারিরীক অবস্থার অবনতি হয়। ফলে ৭ অক্টোবর তার পিতা-মাতা খাদিজাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা নেয়। চিকিৎসা শেষে খাদিজা আবারও বাবার বাড়ী যাওয়ার পর স্বামীর পক্ষ থেকে কোন খোঁজ-খবর না থাকায় বাধ্য হয়ে গত ১৮ অক্টোবর বিরামপুর থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং- ২৪। ঐ দিনই পুলিশ তার স্বামী রাসেলকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।

তবে সমাজ ও জাতির কাছে প্রশ্ন থেকে যায় যে, নারীর জীবনে এই কি তাদের চাওয়া-পাওয়া। বর্তমানে নির্যাতিতা খাদিজা এক হাত ভাঙ্গা অবস্থায় একমাত্র শিশু সন্তান কে নিয়ে দুর্বিষহ মানসিক যন্ত্রণায় দিন কাটাচ্ছে বাবার বাড়ীতেই। সমাজের কাছে খাদিজার প্রশ্ন নারীর জীবনে এমন অসহায় ঘটনা বিরাজমান থাকলে কিভাবে গঠিত হবে সভ্য সমাজ, নারীরা কবে ফিরে পাবে তাদের সুন্দর ভবিষ্যত জীবন ধারা। বর্তমানে নারীর সহিংসতার এমন ঘটনা সমাজে বিস্তার লাভ করায় উদ্বিগ্ন অভিভাবক মহল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!