1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

বিরামপুরে ট্রেনের গার্ড কর্তৃক উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে লাঞ্চিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে পঞ্চগড় টু ঢাকাগামী ৭৫৮নং দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের কর্তব্যরত ওয়ারকিং গার্ড কর্তৃক বিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলামকে শারীরিক ক্ষতি করে লাঞ্চিত করে। এমন ঘটনায় উপজেলা প্রশাসন ক্ষোভ প্রকাশ করেন।
জানা যায়, গত ২০ অক্টোবর মঙ্গলবার বিরামপুরে কর্মরত সমাজসেবা কর্মকর্তা ছুটি শেষে দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে পঞ্চগড় টু ঢাকা গামী ট্রেনে বিরামপুর কর্মস্থলের যোগ দানের জন্য রওনা করেন। কর্মকর্তা জানান সেতাবগঞ্জ ষ্টেশনে কোন টিকিট কাটার ব্যবস্থা না থাকায় তিনি টিকিট কাটতে পারে নি, ফলে ট্রেনের মধ্যে ওয়ারকিং গার্ড মোঃ সুমন ও আঃ সামাদ টিকিট দেখতে চায়, তখন তিনি তাদের নিকট থেকে টিকিট কেটে চায়। নিয়ম মাফিক ভাড়ার টাকা দেওয়ার ইচ্ছা পোষণ সাপেক্ষে গার্ডের কাছ থেকে লিখিত টিকিট চায় কিন্তু গার্ডরা টিকিট দিতে রাজি না হওয়ায় সমাজসেবা কর্মকর্তা বা যাত্রী টিকিট ছাড়া টাকা প্রদান থেকে বিরত থাকার মনোভাব প্রকাশ করলে গার্ডরা টাকা নিবে কিন্তু টিকেট দিবে না। এমন পরিস্থিতিতে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে গার্ড মোঃ সুমন সমাজসেবা কর্মকর্তাকে কিল ঘুষি মেরে লাঞ্চিত করে। এমতাবস্থায় বেলা ১১ টা ৫৮ মিনিটে ট্রেনটি বিরামপুর ষ্টেশনে পৌছালে নামার সময় গার্ড সুমন আবারো তাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে নামানোর রুঢ় আচরণ করে।
এ বিষয়ে বিরামপুর ষ্টেশনের কর্তব্যরত ষ্টেশন মাষ্টারকে জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিকদের জানান, যে বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এমন অনাকাক্ষিত ঘটনার প্রেক্ষিতে বিরামপুর সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা শেষে কর্মস্থলে যোগদান করেন। উপজেলা অফিসার্স ক্লাব ঘটনাটি নিয়ে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং একজন সরকারি কর্মকর্তার গায়ে হাত দেওয়া ও লাঞ্চিতকারীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!