1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার

বগুড়ায় ৪ ডাকাত গ্রেফতার

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

বগুড়া ডিবি পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলায় ৪ আসামিকে গ্রেফতারসহ ডাকাতিকাজে ব্যবহৃত ১টি সিএনজি, লুন্ঠিত ১ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করেছে। ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো গাইবান্ধার পলাশবাড়ির দুর্গাপুরের মো. খোকন (৪৪), রংপুর পীরগঞ্জের আজমপুরের মো. নওশা মিয়া (৩২), বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের মো. কামরুল ইসলাম (৩০) ওরফে সোহাগ ও বগুড়া সদরের শিকারপুর পূর্বপাড়া মো. নজরুল ইসলাম (৪২)।

বগুড়ার ডিবি পুলিশের ওসি মো. আছলাম আলী জানান, গত ১১ অক্টোবর মধ্যরাতে কয়েকজন যুবক জেলার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের পিরব টু মোলামগাড়ী সড়কের চর বাকরা ব্রিজের কাছে গাছ কেটে ফেলে রেখে একটি গাড়ী আটকিয়ে ৬ লাখ ১৩ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। পরে বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সার্বিক দিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft