1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

ফান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

বায়তুল মোকাররমের সামনের এই বিক্ষোভ থেকেই দাবিগুলো তুলে ধরে ইসলামি আন্দোলন বাংলাদেশ নামে রাজনৈতিক দলটি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ঢাকায় এক বিক্ষোভ থেকে ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে। খবর বিবিসি বাংলার

ঢাকায় ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের দলটির শত শত নেতাকর্মী আজ সকালে বিক্ষোভ মিছিল করেছেন।

বিক্ষোভে ফ্রান্সের পতাকা এবং দেশটির প্রেসিডেন্টে এমানুয়েল ম্যাক্রঁর কুশপুত্তলিকা আগুন দিয়ে পোড়ানো হয়েছে।

সেই বিক্ষোভ থেকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়েছে।

ফ্রান্সে ইসলাম এবং নবীর কার্টুন নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন আজ ঢাকায় দূতাবাস ঘেরাওয়ের এই কর্মসূচি নিয়েছিল।

সকালে দলটির নেতাকর্মীরা ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেটে জড়ো হয়ে সমাবেশ করেন।

সমাবেশের পর ফ্রান্সের দূতাবাস ঘেরাও করার শ্লোগান তুলে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলকারিরা ঢাকার শান্তিনগর মোড়ে পুলিশের বাধার মুখে অবস্থান নিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তাদের ঘেরাও কর্মসূচি শেষ করেন।

ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ রেজাউল করীম সহ দলটির নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।
ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি

রেজাউল করীম ফ্রান্সের সাথে কূটনেতিক সম্পর্ক ছিন্ন করা এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে নিন্দা জানানোর দাবি সহ মোট পাঁচ দফা দাবি তুলে ধরেছেন।

ইসলামী আন্দোলন মুসলিম দেশগুলোর জোট ওআইসিকেও ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নেয়ার দাবি করেছে।

দলটি আগামী ২৯শে অক্টোবর জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে।

বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো এবং বিভিন্ন সংগঠন কয়েকদিন ধরে ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিবাদ করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft