
রংপুর পীরগঞ্জের ভেন্ডাবাড়ী পুলিশ ৪ লক্ষ টাকার ভারতীয় ইনজেকশনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল ২৪ অক্টোবর শনিবার রাত আনুমানিক ৯ ঘটিকার সময় ভেন্ডাবাড়ী চৌমাতা হতে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা উপজেলার মদনখালী ইউনিয়নের উল্লা গাড়ি গ্রামের হাবিবুর রহমানের পুত্র সবুজ মিয়া (৩২) এবং টুকুরিয়া ইউনিয়নের কাশিপুর হরিনা গ্রামের মৃত আলেপ উদ্দিনের পুত্র লুলু মিয়া (৪০)।
পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সরেশ চন্দ্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।