1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

পানিতে ডুবে চার বোনের মৃত্যু

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দুই বোন ও ভোলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা হলো, কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের পুরাচর গ্রামের ছলিম উদ্দিনের মেয়ে আমেনা খাতুন (৮) ও হাফিজুর রহমানের মেয়ে জিনিয়া আক্তার (৭)। তারা সম্পর্কে ফুফাতো বোন এবং ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর ভেদুরিয়া গ্রামের মুদি ব্যবসায়ী মো. জসিমের দুই মেয়ে আফিফা (৭) ও মুনতাহা (৫) ।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে দুপুরের মধ্যে এ দুটি জেলায় এ ঘটনা ঘটেছে।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের পুরাচর গ্রামে শাপলা তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে আমেনা ও জিনিয়া বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায়। শাপলা তোলার এক পর্যায়ে তারা গভীর পানিতে চলে যায়। এসময় এক পথচারী ওই ২ শিশুকে পানিতে তলিয়ে যেতে দেখে স্থানীয়রাসহ উদ্ধারের চেষ্টা চালায়। দীর্ঘ সময় পর তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল ২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোলার স্থানীয় মো. মঞ্জু ইসলাম জানান, শিশু দুইজন তাদের বাড়ির সামনের পুকুরে গোসল করতে পানিতে নামে। সাঁতার না জানার কারণে পানিতে একজন তলিয়ে গেলে অন্যজন তাকে বাঁচাতে গিয়ে সেও ডুবে যায়।

পরিবারের লোকজন দুইজনকে অনেক সময় ধরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে পুকুরের পানিতে তাদের মৃত দেহ ভাসতে দেখে উদ্ধার করে। ভোলা মডেল থানা পুলিশের ওসি তদন্ত মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft