
গাইবান্ধার পলাশবাড়ীতে থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ২০ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে একটি টিম পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বন্ধ দোকান ঘরে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় ৪ জুয়াড়ীকে হাতেনাতে আটক করে। আটককৃতরা হলেন, (১) জাকিরুল ইসলাম (২০), পিতা-মৃত আঃ সালাম, সাং-উদয় সাগর, (২) মোঃ নুর আলম (৩০), পিতা-মোঃ আবেদ আলী, (৩) মোঃ এরশাদ (২৮), পিতা-মোঃ শাহজাহান মন্ডল, উভয় সাং-জামালপুর এবং (৪) মোঃ মাহে আলম (২৭), পিতা-মৃত সোলাইমান, সাং-ছোট হরিনমারী, সকলের থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, আটককৃত জুয়াড়ুদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জুয়ার বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।