1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গঠন করা সম্ভব।
বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের দুর্যোগকালীন সময়ে সর্বদা সব সময় জনগণের কল্যাণে কাজ করছে ফলে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। ২৫ অক্টোবর রবিবার উপজেলার মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটি বিশেষ মহল সরকারের উন্নয়ন কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

মহাদীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জান্নাতুল রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, আওয়ামী লীগ যুগ্মসাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল প্রমূখ। এ সময় বিপুল সংখ্যক ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমলাগাছী বি এম উচ্চ বিদ্যালয় সভাপতি মহিউজ্জামান খোকন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft