1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

পলাশবাড়ীতে মাদক রেখে নয়ন ও তাঁর পরিবারকে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৩২ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপীনাথপুর গ্রামের এস.এম মাহবুবুল আলম বিএসসি’র ছেলে নাজিবুর রহমান নয়নসহ তাঁর পরিবারকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে বুধবার পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাজিবুর রহমান নয়ন বলেন তাঁর বাবা এস.এম মাহবুবুল আলম বিএসসি বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তিনি পলাশবাড়ী উপজেলার আমলাগাছী ডি.ইউ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রায় ৩৩ বছর ধরে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। তাঁর মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তাঁর বড় ভাই শেখ নাজিমুদ্দৌলা বাঁধন বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং ‘মাদককে না বলুন’ ও ‘মানুষ মানুষের জন্য’ সামাজিক সংগঠনের সভাপতি এবং এশিয়ান ইউনিভার্সিটির একজন নিয়মিত ছাত্র। আমি বগুড়ার আই.আই.টি.বি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সাবেক ভিপি। মাদককে না বলুন সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের শেষ বর্ষের ছাত্র হিসেবে অধ্যয়নরত আছি। আমি পলাশবাড়ী উপজেলা শাখার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি গত ১৩/১৪ দিন যাবত ঢাকায় অবস্থান করি। এ সুযোগে ষড়যন্ত্রকারীরা রাজনৈতিক কারণে আমাকে এবং আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য বাড়ির পেছনে অসৎ রাজনীতিবিদদের কু-পরামর্শে একদল মাদক ব্যবসায়ী গোপনে মাদক দ্রব্য রেখে যায়। গত ১৮ অক্টোবর গাইবান্ধা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩ জন ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো পলাশবাড়ী উপজেলার জালাগাড়ি দুর্গাপুর গ্রামের ফজলুল বারীর ছেলে গামা, আমলাগাছি গ্রামের দবির উদ্দিনের ছেলে খলিলুর রহমান ও নয়নপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহ আলম। রাজনৈতিক প্রতিপক্ষের মদদে মাদক ব্যবসায়ীরা আমাকে এবং আমার পরিবারকে ফাঁসানোর জন্য বাড়ির পেছনের বাথরুমের ছাঁদে মাদক রেখে গিয়েছিল বলে তারা ডিবি পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়।
সংবাদ সম্মেলনে নাজিবুর রহমান নয়ন দাবী করেন, আমাকে এবং আমার পরিবারকে বিতর্কিত ও সমাজে হেয় করার জন্য যাতে আমি পলাশবাড়ী উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক হতে না পারি সেজন্য কিছু অসৎ স্বার্থান্বেষী রাজনীতিবিদ এ রকম নোংরা কাজ করেছে। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমলাগাছী ডি.ইউ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিবক সম্পাদক ফিরোজ কবির সুমন, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি শেখ শামছুজোহা হিটু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft