
গাইবান্ধার পলাশবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নে সভাপতিত্ব বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌরপ্রশাসক আবু বকর প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম ও রফিকুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।