
গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর প্রশাসক আবু বকর প্রধান, সহকারী কমিশনার (ভূমি) মেরিনা আফরোজ, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রহমান সরকার, আনসার ভিডিপি কর্মকর্তা ময়নুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালাম, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, বেতকাপা ইউপি চেয়ারম্যান ফজলুল হক প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।