
গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর প্রশাসক আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, ভাইস চেয়ারম্যান রফিকুল মন্ডল রিপন, উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম, ৫নং মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম প্রমূখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেরিনা আফরোজ।