
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ‘পলাশবাড়ী ক্রিকেট একাডেমী’ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী- সাদুল্ল্যাপুর) আসনের এমপি এ্যাড. উম্মে কুলছুম স্মৃতি।
১ অক্টোবর সকাল ১১টায় পলাশবাড়ী সরকারী কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান নয়ন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-সাধারন সম্পাদক আজাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্মল মিত্র, গাইবান্ধা জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কল্লোল, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল প্রমূখ।