
সংঘাত নয় শান্তি’ এই স্লোগানকে সামনে রেখে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আই এফই এস) এর সার্বিক পৃষ্ঠপোষকতায়, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ যৌথভাবে দিবস পালিত। ২ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রে হাসান আজিজুর রহমান মঞ্চে আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত হয়।
পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি মফিজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ লতিফুর রহমান সরকার। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোঃ জাহেদুল ইসলাম সমন্বয়কারী (পি এফ জি), কল্পনা আক্তার সভাপতি যুব মহিলালীগ পলাশবাড়ী উপজেলা, সাইদুর রহমান প্রধান, অবঃশিক্ষক আব্দুল্লা আদিল নান্নু, আলতাব মাহমুদ, সহকারী শিক্ষক মিজানুর রহমান, আলিউল ইসলাম বাদল প্রমূখ।