
গাইবান্ধার পলাশবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুভ-উদ্বোধন করা হয়েছে। রবিবার ৪ অক্টোবর সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুভ-উদ্বোধন করেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিছুর রহমান, আরএমও ডা. প্রশান্ত পাল চৌধুরী, ডেন্টাল সার্জন ডা. মাহাবুব আলম, ডা. মেহেদী হাসান, ডা. শাকোয়াত হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলায় ৪-১৭ অক্টোবর পর্যন্ত প্রায় ৩৭ হাজার শিশু ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়।