
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যেন ধর্ষণের ঘটনা নিত্যদিনের ব্যাপার। ৩ বছর থেকে শুরু করে ৭২ বছরের বৃদ্ধা ধর্ষণের ঘটনাও ঘটেছে এই সাম্প্রতিক সময়ের মধ্যে। ধর্ষণের ঘটনায় পুরো দেশ এখন উত্তাল। প্রতিবাদে নেমেছে সর্বশ্রেণী-পেশার সকল মানুষ। শোবিজ তারকাদের মাঝেও চলছে প্রতিবাদ। সাম্প্রতিক আয়নাবাজি খ্যাত তারকা চঞ্চল চৌধুরীও প্রতিবাদ স্বরুপ বলেছেন ‘ধর্ষকদের গোপনাঙ্গ কেটে দেয়ার কথা’।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে চঞ্চল চৌধুরী লিখেছেন,
‘লিঙ্গ তো আর একা ধর্ষণ করতে পারে না, ধর্ষণে প্রলুব্ধ করে মাথার ভেতর বাস করা অমানুষটা….। মৃত্যুদণ্ড এদের জন্য যথেষ্ট নয়..। প্রকাশ্যে এই অমানুষগুলোর লিঙ্গ শরীর থেকে কেটে আলাদা করে দেয়া হোক…..। যাতে লিঙ্গের ওপর শয়তান মাথার কোনো অধিকার না থাকে…তাহলেই এই বর্বরতা থেমে যাবে… এই কঠোর শাস্তি প্রয়োগে মানবাধিকারের কোনো মায়া কান্না আমরা শুনতে চাই না…সেই সাথে আইনের সঠিক এবং কঠিন প্রয়োগ চাই…শাস্তি হোক দৃষ্টান্তমূলক….এর বাইরে কোনো কথা নাই….হোক প্রতিবাদ…।’
উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে নোয়াখালির বেগমগঞ্জের একলাশপুরে বিবস্ত্র করে নারী নির্যাতন এবং সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূ ধর্ষণের ঘটনায় পুরো দেশে চলছে প্রতিবাদ আর প্রতিরোধ। দাবি উঠেছে সর্বমহলে ধর্ষণের শাস্তি হোক ‘মৃত্যুদণ্ড’।