1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার

দোষীকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত হবে।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, ধর্ষণের বিচার সুষ্ঠুভাবে হওয়ার জন্য তদন্তে সঠিকভাবে করার উপর গুরুত্ব দিচ্ছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিচার সেটা আমাদের হাতে নয় এটা আদালত সিদ্ধান্ত নিবে এবং তারাও তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন। তারা এই সমস্ত ক্ষেত্রে বিচার ব্যবস্থা তাড়াতাড়ি করবেন।

তিনি আরও বলেন, আমি মনে করি এই আইনটি পাশ হয়েছে, আপনারা দেখেছেন এসিড নিক্ষেপ একটা রেগুলার প্র্যাকটিস এর মত হয়ে গিয়েছিলো সেই এসিড নিক্ষেপ এর ব্যাপারে আমরা যখন সর্বোচ্চ সাজা ঘোষণা করলাম এবং ২/১ টা রায় ও দিলাম তখন থেকে কিন্তু কমে গিয়েছিলো। তো আমিও সেটাই মনে করি যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক, এবং এটা কমে যাক এবং এই নির্যাতন থেকে নারীরা যেন মুক্তি পাই সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে।

ভুক্তভোগীরা সঠিক ভাবে বিচার পায় কিনা সে বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেখুন আমরা সঠিক বিচার ব্যবস্থা করার চেষ্টা করছি। যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা আরও সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর জন্য সিআইডি, পিবিআই তৈরি করেছি। যখন পুলিশ পারছে না তখন সেটা পিবিআই এর কাছে দিয়েছি সিআইডি এর কাছে দিয়েছি। আপনারা দেখেছেন কতগুলো জটিল সমস্যার সমাধান করেছে সিআইডি ও পিবিআই।

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হল সবাই যেন সঠিক বিচার পায় সেদিকে লক্ষ্য রাখা। প্রধানমন্ত্রী আমাদেরকে সেভাবেই দিক নির্দেশনা দিয়েছেন। উন্নয়নের সাথে সাথে আমাদের আইন ব্যবস্থাও উন্নয়ন করার ব্যাপারে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুজব প্রতিরোধে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষের কাছে তথ্য চাইলে মাঝে মাঝে সহযোগিতা পাওয়া যাচ্ছে। কেউ কেউ নিরাপত্তা বাহিনী, আদালত নিয়েও অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft