1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

তেলবাহী ট্যাঙ্কার লাইনচ্যুত: খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদালপুর স্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে পাঁচটি তেলবাহী ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সাব্দালপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা।

তিনি জানান, দর্শনা থেকে নোয়াপাড়াগামী মালবাহী একটি ট্রেন স্টেশনের ১ নম্বর লাইনে ছিল। এসময় খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী আরেকটি ট্রেন সিগন্যাল ছাড়াই ১ নম্বর লাইনে ঢুকে পড়ে। এতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তেলবাহী ট্রেনের তিনটি ট্যাংক বিস্ফোরিত হয়ে সব তেল পড়ে যায়।

গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনার পর খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। কয়েকঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

গোলাম মোস্তফা আরও জানান, ঘটনার সঠিক তথ্য জানার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা অলরেডি মাঠে নেমে তদন্ত কাজ শুরু করে দিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনীর সদস্যরা রাতেই সেখানে অবস্থান নেন বলেও জানান এ কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft