1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

ড. কামালকে মোস্তফা মহসিন মন্টুর হুঁশিয়ারি

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

গণফোরামের বর্তমান সভাপতি ড. কামাল হোসেন কাউন্সিলে উপস্থিত না হলেন নতুন সভাপতি নির্বাচন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

আজ শনিবার রাজধানীর আরামবাগের ইডেন কমপ্লেক্সে কাউন্সিলের প্রস্তুতি সভা শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

মন্টু বলেছেন, ড. কামাল আগামী ২৬ ডিসেম্বরের কাউন্সিলে যোগ না দিলে নতুন সভাপতি নির্বাচিত করবেন সারা দেশের কাউন্সিলররা। কাউন্সিলের প্রস্তুতি হিসেবে ১৪টি উপ-কমিটি গঠন করা হয়েছে। তারা সারা দেশ সফর করে কাউন্সিলের প্রস্তুতি গ্রহণ করবে।

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে সরকারের প্রতি আহ্বান জানান গণফোরামের বিদ্রোহী অংশের এই নেতা। একই সঙ্গে সারা দেশে ‘ধর্ষণের মহামারির’ প্রতিবাদে আগামী ১৭ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।

প্রতিষ্ঠার ২৭ বছর পর সম্প্রতি ভেঙে যায় ড. কামাল হোসেনের গড়া রাজনৈতিক দল গণফোরাম। দলটির একাংশের নেতারা দলটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাইয়িদ ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বে দলের সিদ্ধান্ত অমান্য করে গত ২৭ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে বর্ধিত সভা করেন।

ওই সভা শেষে এক সংবাদ সম্মেলন করে দলটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়াসহ চার নেতাকে বহিষ্কার করার কথা জানানো হয়। একই সঙ্গে আগামী ২৬ ডিসেম্বর দলটির কাউন্সিল ডাকা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft