1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

ডিমলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

নীলফামারীর ডিমলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জলঢাকা-ডালিয়া সড়কের সোনাখুলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়ার উপেন চন্দ্র রায়ের ছেলে রিংকু (২১) ও নিতাই চন্দ্র রায়ের ছেলে দীপ্ত (২০) এবং দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার প্রসেনজিৎ (২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই তিন যুবক একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে ডালিয়ার দিয়ে যাচ্ছিল। পথে সোনাখুলী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা তিনজন মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে গেলে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে তিন যুবককে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু তৈয়ব বলেন, দুর্ঘটনা কবলিত তিনজনকে আমরা চিকিৎসা দেওয়ার সুযোগ পাইনি। আমাদের কাছে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft