
ট্রাকের ধাক্কায় বগুড়ায় আমিনুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক আরোহী। দুর্ঘটনার পর পরই ট্রাকটি আটক করার চেষ্টা করলেও তা আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল ফাঁড়ির এস আই আব্দুল আজিজ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান।
নিহত মোটরসাইকেল আরোহী আমিনুল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শামসুল হকের ছেলে। এছাড়া এ ঘটনায় আহত স্মরণ সদর উপজেলার নারুলী কৈপাড়ার বাসিন্দা।