1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

টাঙ্গাইলে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা!

  • আপডেট হয়েছে : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩১ বার পড়া হয়েছে

এবার টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় রোজিনা আক্তার (২১) নামের এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার মিরকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী জয়নাল আবেদিন ওরফে বাবুকে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রোজিনা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত রোজিনা আক্তার নাগরপুর উপজেলার কোকাদাইর গ্রামের মৃত মজের আলীর মেয়ে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মো. জয়নাল আবেদিন ওরফে বাবুকে (৩০) আটক করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে স্বামীর বাড়িতে আগুনে দগ্ধ হন রোজিনা আক্তার। পরে তাকে চিকিৎসা দেয়ার জন্য নেয়া হয় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর শনিবার সকালে উন্নত চিকিৎসা জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে মারা যান রোজিনা।

দুই বছরের কন্যা সন্তানের জননী ছিলেন রোজিনা আক্তার। মৃত্যুর পর তার মরদেহ নিয়ে আসা হয় বাবার বাড়িতে। রোজিনার মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন নাগরপুর থানা পুলিশকে খবর দিলে দুপুরে স্বামী জয়নাল আবেদিন ওরফে বাবুকে আটক করে পুলিশ।

রোজিনা আক্তারের বড় বোন হুনুফা আক্তার বলেন, প্রায় চার আগে উপজেলার মিরকুটিয়া গ্রামের নশের আলীর ছেলে মো. জয়নাল আবেদিন ওরফে বাবুর সঙ্গে আমার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বারবার চাপ সৃষ্টি করতে থাকে শ্বশুরবাড়ির লোকজন ও স্বামী। শুক্রবার রাতে পরিকল্পিতভাবে আমার বোনকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft